1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. জীবনযাপন
  9. পুঁজিবাজার
  10. ফিচার
  11. বাণিজ্য
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বন্দর থানার নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথকে কমিউনিটি পুলিশের ফুলেল শুভেচ্ছা

dokhinersomoy
November 5, 2026 12:52 am
Link Copied!

বরিশাল বন্দর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ দায়িত্ব গ্রহণ করায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বরিশাল সদর উপজেলা কমিউনিটি পুলিশ।
সম্প্রতি বরিশাল বন্দর থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ সনজিত চন্দ্র নাথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল সদর উপজেলা কমিউনিটি কমিটির নেতৃবৃন্দ। এ সময় কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎকালে কমিটির নেতৃবৃন্দ নবনিযুক্ত ওসিকে অভিনন্দন জানান এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। পাশাপাশি বরিশাল সদর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ প্রশাসনের সঙ্গে কমিউনিটি কমিটির সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় নবনিযুক্ত অফিসার ইনচার্জ সনজিত চন্দ্র নাথের সঙ্গে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
বরিশাল সদর উপজেলা কমিউনিটি কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত ওসি সনজিত চন্দ্র নাথের কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।