• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিশা হারালো বিদিশার মিশন, ফাঁদে পা দেননি রওশন এরশাদ

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১৫, ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ণ
দিশা হারালো বিদিশার মিশন, ফাঁদে পা দেননি রওশন এরশাদ

দখিনের সময় রিপোর্ট:

শুরুতেই হোচট খেলো বিদিশার মিশন। রওশন এরশাদকে শিখন্ড করে পাল্টা জাতীয় পার্টি দাঁড় করাতে চেয়েছিলেন এরশাদের তালাপপ্রাপ্ত খন্ডকালীন স্ত্রী বিদিশি। কিন্তু তার ফাঁদে পা দেননি এরশাদের চিরকালের স্ত্রী এবং সুখ-দু:খের সাথী রওশন এরশাদ। রওশন এরশাদ সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হতে তিনি মোটেই আগ্রহী নন। একই সাথে রাহাগির আল মাহি শাদ এরশাদও বিদিশার মিশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

বুধবার(১৪জুলাই)সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপির সঙ্গে ফোনালাপে এ অভিমত ব্যক্ত করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। পরে জিএম কাদেরের প্রেস সচিব-২ খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহাগির আল মাহি শাদ এরশাদ দুপুরেই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে ফোন করে বলেছেন, বাবার মৃত্যু বার্ষিকীর দোয়ায় শরিক হতে সকালে প্রেসিডেন্ট পার্কে গিয়েছিলেন। এর বাইরে তিনি কোনো কিছুর সাথে সম্পৃক্ত নন।

উল্ল্যেখ, বুধবার রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে গিয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ (এইচ এম) এরশাদের মৃত্যুবার্ষিকীতে দলের নতুন কমিটি ঘোষণা করেন তার ছেলে শাহতা জারাব এরিক। কমিটিতে এরশাদের স্ত্রী সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে চেয়ারম্যান করা হয়েছে। কো-চেয়ারম্যান করা হয়েছে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক এবং এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদকে। এ ছাড়া এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করে আজ এই নতুন কমিটির ঘোষণা দেন বিদিশার ছেলে এরিক। এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে এই কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের ব্যানারে প্রধান অতিথি হিসেবে রওশন এরশাদের নাম লেখা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না।