• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সর্বোচ্চ ম্যুরাল উদ্বোধন

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০, ২০:২৭ অপরাহ্ণ
বরিশালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সর্বোচ্চ ম্যুরাল উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালের উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রং-বেরংয়ের পাথর দিয়ে ৫০ ফুট উচ্চতার দৃষ্টিনন্দন এ ম্যুরালটি নির্মান করা হয়েছে।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক ॥
জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঐতিহাসিক ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এ ম্যুরাল উদ্বোধন করেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ উপলক্ষে বিভিন্ন রং-বেরংয়ের আতশবাজীতে আলোকিত হয় নগরীর আকাশ।
ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড, তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড, একেএম জাহাঙ্গীরসহ মহানগর ও জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।
রং-বেরংয়ের পাথর দিয়ে ৫০ফুট উচ্চতার দৃষ্টিনন্দন ম্যুরালটি নির্মান করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় ম্যুরালটি নির্মিত হয়েছে। আর এটি নির্মাণের প্রধান উদ্যোক্তা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
ম্যুরাল উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দলীয় নেতা কর্মী ও অঙ্গ সংগঠনের উপস্থিতিতে মিলাদ ও দোয়া-মোনাজাত আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা নগরের জামে এবায়েদুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মির্যা নুরুর রহমান বেগ।