• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শুরু হচ্ছে জাসদ ছাত্রলীগের ২৯তম সম্মেলন 

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২১, ০৮:৪৪ পূর্বাহ্ণ
আজ শুরু হচ্ছে জাসদ ছাত্রলীগের ২৯তম সম্মেলন 

দখিনের সময় ডেস্ক:

জাসদ ছাত্রলীগের ২৯তম কেন্দ্রীয় সম্মেলন আজ শনিবার (১৮ ডিসেম্বর) শুরু হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন হবে এবং বিকেল ৪টায় টিএসসি মিলনায়তনে কাউন্সিল অধিবেশন বসবে, যা রোববার(১৯নভেম্বর) দুপুর পর্যন্ত চলবে। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শনি ও রোববার দুই দিনের এই সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, উপজেলা, থানা কমিটি থেকে কয়েক হাজার ছাত্রছাত্রী প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে। অধিবেশনে সাধারণ সম্পাদকের খসড়া রিপোর্ট, ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের উপর আনা সংশোধনী নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম এবং শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন।