• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেপরোয়া ইলিশ নিধণকারী চক্র: প্রশাসনের উপর হামলা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২১, ২০২০, ২২:৩৬ অপরাহ্ণ
বেপরোয়া ইলিশ নিধণকারী চক্র: প্রশাসনের উপর হামলা
রাসেল হোসেন ॥
বেপরোয়া হয়ে উঠেছে ইলিশ নিধণকারী চক্র। মেঘনা নদীতে নৌ পুলিশের উপর হামলার পর এবার হামলা হল বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকতা’র (ইউএনও) নেতৃত্বে মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযান দলের উপর।
গত মঙ্গলবার দিবাগত রাতে এ হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ হামলায় অভিযানিক দলে থাকা দুই পুলিশ সদস্য ও স্পীডবোটের চালক আহত হয়েছেন। যাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি দৈনিক দখিনের সময়কে নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান।
তিনি জানান, গত মঙ্গলবার রাত সারে দশটার দিকে তেতুলিয়া ও বিঘাই নদীবেষ্টিত চন্দ্রমোহন ইউনিয়নের একটি খাল ধরে অবৈধ কারেন্ট জাল উদ্ধারের অভিযানে যান। এসময় তিনিসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশেল অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত সহ বন্দর থানার একটি টিমের ১০ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে চন্দ্রমোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ওই এলাকায় তল্লাশী চালিয়ে বেশকিছু অবৈধ কারেন্ট জাল পাওয়া যায়।
শুরুতে কিছু জেলে এ কাজে তাদের সহয়তাও করে। তবে খালটি ধরে সামনে এগুতে থাকলে আকস্মিক দুই পাড় থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে একদল দুর্বৃত্ত। এতে দুই পুলিশ কনস্টেবল ও স্প্রীড বোটের ড্রাইভার আহত হয়। পরে তারা সেখান থেকে চলে আসেন। বিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান এ ঘটনায় আইনানুগত ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।