• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের বাধায় বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল পন্ড

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২২, ২২:০৩ অপরাহ্ণ
পুলিশের বাধায় বরিশালে যুবদলের বিক্ষোভ মিছিল  পন্ড

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক:

সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে বরিশাল (দক্ষিণ) জেলা যুবদল ও বরিশাল উত্তর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পন্ড হয়েগেছে। আজ শনিবার (৫ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যলয়ের সামনে থেকে পৃথকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে সড়কে বেড় হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এর আগে জেলা যুবদল (দক্ষিণ) সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নুরুল আলম কয়েস, যুগ্ম সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ অলিদ খান,উজিরপুর যুবদল আহবায়ক সামসুদ্দোহা আজাদ ও আরিফুর রহমান রুমান।

এদিকে দলীয় কার্যলয়ের সামনে বরিশাল উত্তর জেলা যুবদল এক বিক্ষোখ প্রতিবাদ সভা করেন। সাহালোম হাওলাদারের সভাপতিত্বে এখানে বক্তব্য রাখেন যুবদল সদস্য রোকনুজ্জামান, জসিম সিকদার, হুমাউন কবীর প্রমুখ। প্রতিবাদ সভা শেষে মিছিল বেড় করার চেষ্টাকালে পুলিশ টাউন হল গেটের মুখে বাধা দিয়ে তা পন্ড করে দেয়।