• ২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিদস্যু ও জমির দালাল চক্রের বিরুদ্ধে বরিশাল-ঢাকা মহাসড়কে মানববন্ধন

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৭:০৫ অপরাহ্ণ
ভূমিদস্যু ও জমির দালাল চক্রের বিরুদ্ধে বরিশাল-ঢাকা মহাসড়কে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার ॥

ভূমি জরিপ অধিদপ্তরের অসাধু কয়েক কর্মকর্তা সহ স্থানীয় জমির দালাল কর্তৃক সম্পন্ন হওয়া সকল কার্যক্রম বাতিলের দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা।

রোববার (২২ ফ্রেব্রুয়ারী) সকাল সোয়া ১০ টায় দপদপিয়া চৌমাথা এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় ঘণ্টাব্যাপী ওই এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রবাসী মো. শহিদুল ইসলাম খান, অব. শিক্ষা অফিসার মো. শাহআলম বখতিয়ার, স্থানীয় মো. লুৎফর রহমান খান, আনিসুর রহমান, ইমদাদুল হক ও খোকন খান।

বক্তারা বলেন, ঝালকাঠি নলছিটি উপজেলার ৯ নং দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া মৌজার “পূর্ব চর দপদপিয়া ১২৯ নং” জমির বিএস মাঠ জরিপ ও বিএস রেকর্ডে ভূমি জরিপ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা মো. জনি মোল্লা, আজাদ, জুয়েল, সিদ্দিক সহ অনেকে ঘুষ বাণিজ্যের প্রতিবাদে তাদের কর্মকালীন সময়ে সম্পন্ন সকল কার্যক্রম বাতিলের দাবিতে দপদপিয়া এলাকার সাধারণ জনগণের পক্ষে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন।