• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল কেডিসিতে মরহুম করিম মৃধার মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
বরিশাল কেডিসিতে মরহুম করিম মৃধার মাগফিরাতে দোয়া অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতয়ালী থানা কমিটির সভাপতি মাহমুদুল হাসান কামালের পিতা মরহুম আঃ করিম মৃধার রুহের মাগফিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী

শুক্রবার বিকেলে কেডিসি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানে পাঁচ শতাধিক মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সেক্রেটারি জাফর ইকবাল। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেডিসি জামে মসজিদের ইমাম হাফেজ এনামুল হক।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরীর চাঁদমারী নিজ বাসভবনে অসুস্থ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১’শ বছর। বাকেরগঞ্জের গোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।