• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কারাবন্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৫:২১ অপরাহ্ণ
কারাবন্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মৃত্যু

শফিকুল ইসলাম খান। ছবি : সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

পটুয়াখালীর দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান কারাগারে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কারাগারে তিনি কারাগারে লিভার সিরোসিজ ও হৃদরোগের জটিলতায় অসুস্থ হয়ে পড়লে প্রথমে বিকেল ৪টায় তাকে স্থানীয় হাসপাতালে নেয় কর্তৃপক্ষ। সেখানে অবস্থার অবনতি হলে বিকাল সাড়ে ৫টায় পুলিশ প্রহরায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

পটুয়াখালী জেলা কারাগারের নিয়োজিত চিকিৎসক ডা. মো. জিয়া বলেন, শফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে বরিশাল এবং পরে ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে পুনরায় পটুয়াখালীতে আনা হয়। বেশ কিছুদিন ধরেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল।

শফিকুল ইসলাম খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হাবিবুর রহমান খানের ছেলে এবং দুমকী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

সফিকুল ইসলাম ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ২০২৫ সালের ১০ আগস্ট বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরসহ একাধিক মামলায় গ্রেপ্তার হন। দীর্ঘ সাত মাস কারাগারে বন্দী ছিলেন তিনি।

রাতেই পটুয়াখালী কারা কর্তৃপক্ষ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে আনা হবে। শনিবার বিকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে তার ছোট ভাই শামীম খান জানিয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিৎ করেছেন।