• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হরো শারদীয় দুর্গাপূজা, দেবী দুর্গা এসেছেন দোলায় ফিরে যাবেন গজে করে

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২২, ২০২০, ১০:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলো আজ থেকে। শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী দুর্গা বাপের বাড়ি বেড়াতে এলেন দোলায় করে। জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ফিরে যাবেন গজে করে।

আজ (২২ অক্টোবর) ষষ্ঠী, দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। দেবী দুর্গার মূল প্রতিমায় পূজা শুরু আজ। করোনা মহামারির কারণে এবার দুর্গাপূজার বাজনা তেমন না বাজলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পূজা শুরু হচ্ছে। পাঁচ দিনব্যাপী এই পূজা আগামী ২৬ শে অক্টোবর, সোমবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে।