• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে প্রেস কাউন্সিলের আয়োজনে সেমিনার ও মতবিনিময় সভা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১৯:৪৫ অপরাহ্ণ
দুমকিতে প্রেস কাউন্সিলের আয়োজনে সেমিনার ও মতবিনিময় সভা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও প্রেস কাউন্সিল প্রণীত সাংবাদিকদের জন্য আচরণবিধি প্রতিপালন শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় লুথ্যারান হেলথ কেয়ার বাংলাদেশ (এলএইচসিবি) মিলনায়তনে দুমকি প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে দুমকিতে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহীঅফিসার মোঃ শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সচিব (অতিরিক্ত সচিব) মোঃ শাহ আলম।বিশেষ অতিথি ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক কেএম আনোয়ারুজ্জামান চুন্নু। সেমিনারে উপজেলায় কর্মরত ত্রিশ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতিতের তাদের ভ‚মিকা অন্যতম। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠতার চ্যালেঞ্জ নিয়ে সংবাদ পরিবেশনেরআহবান জানান। গ্রামীণ সাংবাদিকতায় অনেক ঝুঁকি রয়েছে উল্লেখ করে আরও বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে ব্যাপক কাজ করছেন। তিনি সাংবাদিকদের পেশাগত সুরক্ষায় প্রেস
কাউন্সিলমুখী হওয়ারও আহবান জানিয়েছেন।