• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে পৌনে চার’শ পিচ ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৪, ২০২২, ১৩:০৪ অপরাহ্ণ
লালমোহনে পৌনে চার’শ পিচ ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটক

গাজী মো. তাহেরুল আলম:

ভোলার লালমোহনে ৩৭৫ পিস ইয়াবাসহ কবির সাজি (৪২) নামে এক মাদকব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড দক্ষিণ চরছকিনা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত বাদশা সাজির ছেলে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি চালান লালমোহনে আসছে, এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় থানার এসআই মাহমুদুল হাসান ও রবীন্দ্রনাথ সিংহ অভিযান চালিয়ে কালমার দক্ষিণ চরছকিনা গ্রাম থেকে কবির সাজি কে আটক করেন এবং তার সাথে থাকা ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার করেন।

লালমোহন থানা অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ও গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ কবির সাজি কে আটক করা হয়েছে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।