• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় ট্রাক ড্রাইভারদের মারধরের ঘটনায় ন্যায় বিচারের আশ্বাস

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৮, ২০২২, ১৭:৫৬ অপরাহ্ণ
ভোলায় ট্রাক ড্রাইভারদের মারধরের ঘটনায় ন্যায় বিচারের আশ্বাস

গাজী মো. তাহেরুল আলম:

ভোলা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সালাউদ্দিন খলিফা কর্তৃক প্রহৃত দুই ট্রাক ড্রাইভার এর শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান। এসময় তিনি ভিকটিমদের ন্যায় বিচার ও দ্রুত আসামি গ্রেফতারের আশ্বাস প্রদান করেন।

গত ৬ এপ্রিল (বুধবার) দিনেদুপুরে পূর্ব ইলিশা ইউনিয়ন এর ইলিশা ঘাট এর মিন্টু ট্রান্সপোর্ট এর সামনে পাকা রাস্তার উপর স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন খলিফা কর্তৃক ১। মোঃ লিটন (৩৬), পিতাঃ মফিজল, ২। মোঃ বজলু (৪০), পিতাঃ জগত আলী, উভয় সাং- ছোট মানিকা, থানা বোরহানউদ্দিন, জেলা ভোলাদ্বয়কে এলোপাতাড়ি মারধর করা হয়। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপি নিন্দার ঝড় ওঠে।

এদিকে উল্লেখিত দুই পিকআপ চালক কে শারিরীক নির্যাতনের অভিযোগে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়।  আসামি কে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।