• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনের মুসলিম বাজারে রাহামাহ্ সোসাইটির ত্রাণ বিতরণ

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২২, ২৩:৪৬ অপরাহ্ণ
বোরহানউদ্দিনের মুসলিম বাজারে রাহামাহ্ সোসাইটির ত্রাণ বিতরণ

গাজী তাহেরুল আলম:

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন মুসলিম বাজারে
রাহমাহ্ ইন্টারন্যাশনাল সোসাইটির উদ্যোগে স্থানীয় ১৬০ টি দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করে।

মুসলিম বাজার জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মসজিদ ভিত্তিক দেয়া এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেয়াজ রসুন, তৈল, বুট, খেজুর আলু, লবণ, চিনি, দুঃস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়।

জানাযায়, রাহমাহ্ ইন্টারন্যাশনাল সোসাইটি করোনা সংকটেও স্থানীয় দুস্থ পরিবারকে খাদ্য সহায়তা দেয়।

এ প্রসংগে সোসাইটির পক্ষে বশির আহমেদ বলেন, “আমরা অসহায় মানুষের পাশে সবসময় থাকবো এবং দুঃস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখবো।”