• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় মুক্তবুলি ম্যাগাজিন সাহিত্য আড্ডা ও পুরস্কার বিতরণ

দখিনের সময়
প্রকাশিত মে ৫, ২০২২, ২২:১৪ অপরাহ্ণ
ভোলায় মুক্তবুলি ম্যাগাজিন সাহিত্য আড্ডা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

মুক্তবুলি ম্যাগাজিন পাঠক ফোরামের উদ্যোগে ০৪ মে বুধবার বিকেলে ভোলার কুনজেরহাট পোস্ট ই সেন্টাওে প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুক্তবুলি ম্যাগাজিনের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঠক হাসনাইন আহমেদ হাওলাদারের হাতে পুরস্কার তুলে দেন মুক্তবুলি ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক আযাদ আলাউদ্দীন।

সিনিয়র লেখক ও লালমোহন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ফিরোজ মাহমুদের সভাপতিত্বে সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক নীহার মোশারফ, প্রখ্যাত গীতিকার বিলাল হোসাইন নূরী, কবি বোরহান মাসুদ, বোরহানউদ্দিন
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসনাইন, শিক্ষক ও সাংবাদিক এরশাদ সোহেল, মুক্তবুলি ম্যাগাজিনের লেখক কামাল উদ্দিন তুহিন, সিরাজুল ইসলাম প্রমুখ।
সাহিত্য আড্ডা শেষে লেখক, কবি ও সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন- বোরহানউদ্দিন উপজেলার কাঁচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মো. আবদুর রব কাজী।