• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি শুরু, থাকছে ওয়েভার এবং উপহার

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২১, ১৮:০২ অপরাহ্ণ
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে ভর্তি শুরু, থাকছে ওয়েভার এবং উপহার

স্টাফ রিপোর্টার ‍॥

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (ISU) তে স্প্রিং সেমিস্টার উপলক্ষ্যে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী ভর্তিমেলা । বুধবার (৬ জানুয়ারি) দুপুরে মহাখালী ক্যাম্পাসে উক্ত মেলার উদ্বোধন করেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান। তিনি জানান, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানসম্মত শিক্ষা নিশ্চিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি বদ্ধ পরিকর। তাই ২০১৮ সালে যাত্রার শুরু থেকে ISU বিশ্বমানের শিক্ষক, আধুনিক ক্যাম্পাস ও ব্যবহারিক শিক্ষার জন্য বিভিন্ন ল্যাব নিশ্চিত করেছে ।

০৪ থেকে ২০ জানুয়ারী সকাল ০৯.০০ থেকে সন্ধ্যা ০৬.০০ পর্যন্ত চলবে ভর্তি মেলার কার্যক্রম । ১৪ টি ক্যাটাগরিতে বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন সিএসই, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এমবিএ, এমএ ইন ইংলিশ প্রোগ্রামে ভর্তি আগ্রহীদের জন্য রয়েছে ওয়েভার সহ নানা সুযোগ সুবিধা,থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার (ভারপ্রাপ্ত), এইচ. টি. এম. কাদের নেওয়াজ, রেজিস্ট্রার (ISU), প্রফেসর ড. মুহাম্মদ সাইফুল ইসলাম, মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদ এর ডীন ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে. আহমেদ আলম এবং বিভিন্ন প্রোগ্রাম এর চেয়ারপার্সন, শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকর্তারা ।