• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যাদের জন্য করোনা টিকা মানা

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২১, ২৩:৪৫ অপরাহ্ণ
যাদের জন্য করোনা টিকা মানা

দখিনের সময় ডেক্স ॥

কারা টিকাগ্রহণ করতে পারবেন না- সে বিষয়ে একটি তালিকা প্রকাশ করেছে ভারত। এ তালিকা প্রকাশ করে ভারতে প্রয়োগ হওয়া করোনার ভ্যাক্সিন করোনা ভ্যাকসিন এর উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ভারতের বায়োটেক।

উল্লেখ্য, ভারতে করোনার টিকা গ্রহণের পর অন্তত সাড়ে ৪০০ জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ায় যাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কম অথবা এমন কোনো ওষুধ খাচ্ছেন, যার প্রভাব শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর পড়ছে, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের করোনা ভ্যাকসিন এড়িয়ে চলা উচিত। গর্ভবতী নারী, যারা শিশুদের স্তন্যপান করান; তাদেরও এই প্রতিষেধক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, জ্বর হলে, রক্তপাতের সমস্যা থাকলে, রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখার ওষুধ খেলে অথবা অন্য কোনো গুরুতর শারীরিক সমস্যা থাকলেও করোনা ভ্যাকসিন নেওয়া নিরাপদ নাও হতে পারে বলে জানিয়েছে ভারতের বায়োটেক। যাদের অ্যালার্জি রয়েছে তাদের করোনা ভ্যাকসিন নিলে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে ভারতের বায়োটেক। শ্বাসকষ্টের পাশাপাশি টিকাগ্রহণকারীর মুখ ও গলা ফুলে যেতে পারে। শরীরে দেখা দিতে পারে ফুসকুড়ি।

শরীর দুর্বল হয়ে পড়বে। যখন তখন মাথা ঘুরে পড়ে যেতেও পারেন তারা। এ ছাড়াও, সারা শরীরে অসম্ভব যন্ত্রণা, অঙ্গপ্রত্যঙ্গ ফুলে যাওয়া, চুলকুনি, মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাবও করোনা ভ্যাকসিনের প্রতিষেধকের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে পড়ে বলে জানানো হয়েছে। প্রতিষেধকের দ্বিতীয় ডোজ গ্রহণের পরে টানা তিন মাস তাই টিকাপ্রাপকদের শরীরে কী পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তা পর্যবেক্ষণ করা হবে। টিকা নেওয়ার পর যদি কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়েন, সে ক্ষেত্রে সরকারি হাসপাতাল এবং সরকার অনুমোদিত হাসপাতাল এবং চিকিৎসাকেন্দ্রে তার চিকিৎসার দায়িত্ব নেবে ওই সংস্থা। প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছে ভারত বায়োটেক।