• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভেজাল মদে আগুণ জ্বলে না

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২১, ২০:৩১ অপরাহ্ণ
ভেজাল মদে আগুণ জ্বলে না

স্টাফ রিপোর্টার ॥

পানশালার জনৈক কর্মচারী জানিয়েছেন, মদ পরীক্ষা করার সবচেয়ে সহজ পদ্ধতি একটু মদ নিয়ে তাতে আগুন জ্বালিয়ে পরীক্ষা করা। মিথানল মিশিয়ে ভেজাল মদ তৈরি করতে হলে তাতে সামান্য পরিমাণ হলেও পানি দিতেই হবে।

আর এক ফোঁটা পানি থাকলেও ঐ মদে আগুন জ্বলবে না। কাজেই মদে যদি আগুন জলে, তাহলে ধরে নিতে পারেন যে সেটিতে ভেজাল থাকার সুযোগ নেই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা বলেছেন, যারা বিদেশি মদের নামে নকল মদ তৈরি করছে, তারা যথাযথভাবে রাসায়নিক মিশ্রণ করছে না। অনেক সময় রাসায়নিক কাজে ব্যবহৃত মিথানল ব্যবহার হচ্ছে। ফলে সেটি বিষাক্ত হয়ে উঠছে। যা অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাড়াচ্ছে।