• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ছে

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১, ২২:৫৫ অপরাহ্ণ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়ছে

দখিনের সময় ডেক্স ॥

করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন আভাস পাওয়া গেছে। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। তবে দেশে এখনও মহামারির প্রকোপ না কমায় ছুটি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

করোনার কারণে ফেব্রুয়ারি মাস দেখে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কিনা তা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হলেও তা কেবল এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের জন্য খোলা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর বিষয়ে রাতে বা কাল রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঘোষণা আসতে পার বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।