• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২১, ২০:৪২ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত

দখিনের সময় ডেক্স ॥

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। সরকারী নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ ২৩ ফেব্রুয়ারি থেকে চলমান সকল পরীক্ষা স্থগিত রাখার নোটিশ জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সাজ্জাদ উল্লাহ ফয়সাল সাক্ষরিত এবং বেলা ১২টা ৩৯মিনিটে ই-মেইলে জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি প্রেরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।