• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে দুই সপ্তাহ

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১২, ২০২১, ২২:০৫ অপরাহ্ণ
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে দুই সপ্তাহ

বিশেষ প্রতিনিধি:

করোনা সংক্রমন বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই সপ্তাহ বাড়তে পারে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাযাবে শনিবার, ১৩ মার্চ। উল্লেখ্য, সরকারের ঘোষণা অনুযায়ী, চলতি মাসের ৩০ তারিখ থেকে দেশের সব স্কুল-কলেজ খোলার কথা ছিলো। কিন্তু সম্প্রতি দেশে করোনাভাইরাসে সংক্রমনের হার আবারো ঊর্ধ্বমুখি হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির কথা ভাবা হচ্ছে।

উল্লেখ্য, করোনার সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১৩ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

বিরাজমান বাস্তবতায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পর্যালোচনা করতে ফের বৈঠকে বসছে আন্তঃমন্ত্রণালয়। শনিবার (১৩ মার্চ) তথ্য মন্ত্রণালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, তথ্য মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালক, ইউজিসি কর্মকর্তারা অংশ নেবেন।

সংশ্লি সূত্র বলছে, আরও দুই সপ্তাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হতে পারে। তখন সংক্রমণ পরিস্থিতি বোঝা যাবে। এ ব্যাপারে একটি সূত্র বলছে, গত দুই সপ্তাহ ধরে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় সরকারের বিভিন্ন দফতর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতির সর্ম্পকে জানতে চাওয়া হয়েছে। স্কুল-কলেজ খুললে পরিস্থিতি অবনতি হওয়ায় কথা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা জানিয়েছেন। এ উদ্বেগের বিষয়টি শনিবারের সভায় তোলা হবে।