• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২০, ২০২২, ১৭:০৮ অপরাহ্ণ
বাউফলে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস পালিত

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে এএলআরডি সহযোগিতায় স্পিড ট্রাস্ট আয়োজনে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিক উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের হয় পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়ার সভাপতিত্ব অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন, উপজলা নির্বাহী কর্মকর্তা আল আমিন । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসবা কর্মকর্তা মনিরুজ্জামন, এএলআরডি উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আরা,বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক জাহানারা বেগম, স্পিড ট্রাস্ট নির্বাহী পরিচালক শামসুর ইসলাম দিপু প্রমুখ ।

আলোচনা সভায় গ্রামীন নারীদের পক্ষ থেকে বিভিন্ন বিষয় দাবি উপস্থাপন করা হয়। দাবিসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিলো, নারীকে কৃষক হিসেবে স্বীকৃতি দিতে হবে, সকল সুযোগ-সুবিধায় নারীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে, আদিবাসীসহ সকল জাতির ধর্মও নারীর জন্য সম্পদ-সম্পতিতে সমঅধিকার নিশ্চিত করতে হবে, খাসহমি কদাবস্ত নারী প্রধান পরিবারর ক্ষেত্রে সক্ষম পুত্র সন্তান থাকার শর্ত বাতিল করতে হবে এবং নারী শ্রমিকদের ক্ষেত্রে মজুরী বৈষম্য বিলাপ করে সর্বক্ষেত্রে নারীদের সমান মুজুরী নিশ্চিত করতে হবে। নারী মানে আর অবরোধবাসিনী নয় ।