• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন আমাদের উপকার করেছে: আলাল

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৫, ২০২২, ১৯:১২ অপরাহ্ণ
প্রশাসন আমাদের উপকার করেছে: আলাল
দখিনের সময় রিপোর্ট
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদের জন্য এই ছাউনির ব্যবস্থা করেছে। এজন্য তারা একটা ধন্যবাদ অবশ্যই পেতে পারে। আমাদের ক্ষতি করতে গিয়ে তারা আমাদের উপকার করেছেন।
বরিশালে আজ শনিবার(৫ নভেম্বর) বিএনপির সমাবেশস্থলের পাশেই বঙ্গবন্ধু উদ্যানের মূল মঞ্চ ফাঁকা রাখতে বলেছিল জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ের জন্য সেখানে ত্রিপলের ছাউনি দিয়ে মঞ্চ তৈরির কাজ চলছে। কিন্তু বিএনপির জনসমাবেশে উদ্যান পুরোপুরি ভরে যাওয়ায় অনেক নেতা-কর্মী প্রশাসনের তৈরি মঞ্চ ও ছাউনিতে অবস্থান নেন। দুপুরে রোদের মধ্যে এই ছাউনি তাদের জন্য স্বস্তিদায়ক ছিল। বিএনপি নেতা আলাল বলেন, আওয়ামী লীগ যদি চুলকানি না দিত তাহলে কি আপনাদের এমন জেদ জাগত? এ জন্য সর্বস্তরের জনগণকে টুপিখোলা ধন্যবাদ।
প্রশাসনের এই মঞ্চের ব্যাপারে বিএনপির নেতারা আগে বলেছিলেন, বিভাগীয় গণসমাবেশকে বাধাগ্রস্ত করতে এই মঞ্চ তৈরি করা হয়েছে।