• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ছে, যেতে পারবেন বিদেশে

দখিনের সময়
প্রকাশিত মার্চ ৯, ২০২৩, ১৫:৫৫ অপরাহ্ণ
খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ছে, যেতে পারবেন বিদেশে
দখিনের সময় ডেস্ক:
শর্ত সাপেক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আরও ৬ মাস বাড়ছে। শর্তমেনে চিকিৎসার জন্য বিদেশেও যেতে পারবেন তিনি।  তবে কত দিনের জন্য সাজা স্থগিত থাকবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।
বৃহস্পতিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এই তথ্য জানান।
তিনি বলেন, ‘আমি জানতে পেরেছি সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেগম খালেদা জিয়ার ভাই একটি আবেদন করেছেন। তার যে শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য। সেই ফাইলটা আইন ও বিচার বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এসেছে। আমার কাছে এখনও আসে নাই। আমাদের মতামত দেওয়ার পরেই এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এ ব্যাপারে যে তথ্য এখন টেলিভিশনে দেয়া হচ্ছে তা অসত্য।’
আইনমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল তার সঙ্গে সাক্ষাৎ করেছে। তারা জানিয়েছে, আগামী সংসদ নির্বাচনে ইইউ ডেলিগেট পাঠাতে চায়। আমরা তাদের প্রস্তাব স্বাগত জানিয়েছি। তবে বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার।
এর আগে গত ৬ মার্চ পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। চলতি মাসের ২৪ তারিখ বর্তমান মুক্তির মেয়াদ শেষ হবে।