• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকল সুষ্ঠ নির্বাচনে অংশ নেবে এনপিপি: শেখ জামাল

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৩, ২৩:১৫ অপরাহ্ণ
সকল সুষ্ঠ নির্বাচনে অংশ নেবে এনপিপি: শেখ জামাল
স্টাফ রিপোর্টার:
সুষ্ঠ নির্বাচন হলে সকল নির্বাচনে অংশ নেবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)। এমন ঘোষণা দিয়ে এনপিপির প্রেসিডিয়াম সদস্য শেখ জামাল উদ্দিন বলেন, দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে। একদিকে মানুষ অনটনে ধুকছে, আরেকদিকে দুর্নীতিবাজরা বেগম পাড়ায় অট্রালিকা বানাচ্ছে। মঙ্গলবার বিকেলে এনপিপি বরিশাল মহানগরের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সদর রোড রোজ ভিউ রেস্তোরায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির প্রেসিডিয়াম সদস্য সেলিম তালুকদার। বরিশাল মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মেহেদী হাসান রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর সভাপতি মাসুদ করিম। এছাড়া বরিশাল মহানগর, বরিশাল জেলা ও বিভিন্ন উপজেলার কয়েক’শ নেতাকর্মী ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।