• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর প্রবেশমুখে কাল শান্তি সমাবেশ করবে আওমী যুবলীগ

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৮, ২০২৩, ২১:৩৮ অপরাহ্ণ
রাজধানীর প্রবেশমুখে কাল শান্তি সমাবেশ করবে আওমী যুবলীগ
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর প্রবেশমুখে আগামীকাল শনিবার শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে যুবলীগ। আজ শুক্রবার রাতে এ তথ্য জানান যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। যুবলীগের সাধারণ সম্পাদক জানান, আগামীকাল বেলা ১১টা থেকে রাজধানীর আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী ও আমিনবাজারে শান্তি সমাবেশ করবেন তারা। একইভাবে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
এর আগে নয়াপল্টনে মহাসমাবেশ থেকে একই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এক দফা দাবিতে আগামীকাল শনিবার ঢাকা মহানগরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।’ বিএনপির এই অবস্থান কর্মসূচির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘অবস্থান নিলে আপনাদের চলার পথও বন্ধ করে দেব।’ আজ রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।