• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের জরুরি সভা বিকালে

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৯, ২০২৩, ১৪:২৪ অপরাহ্ণ
আওয়ামী লীগের জরুরি সভা বিকালে
দখিনের সময় ডেস্ক:
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আজ শনিবার বিকালে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতারা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ (শনিবার) বিকেলে সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে জরুরি সভায় বসবেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।
সরকার পতনের এক দফা দাবিতে রাজধানীর প্রবেশ মুখে আজ শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। পাশাপাশি রাজধানীর প্রবেশ মুখে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা।