• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৩, ১৮:৩৬ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
সংবাদটি শেয়ার করুন...
মোঃ জিয়াদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাতোয়ারা লিপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ।
এই সভায় বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধু ও তার পরিবারের হত্যাকারী সকলকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবি তোলেন ।