• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৩, ১৭:২৯ অপরাহ্ণ
রাঙ্গাবালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সংবাদটি শেয়ার করুন...
মোঃ জিয়াদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ছাত্র সংগঠন “স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন” এর আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গাজী আয়জুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, পটুয়াখালীর সদস্য সচিব কে এম তামিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সদস্য মোঃ তানভীর, রাঙ্গাবালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বনি ইয়ামিন, রাঙ্গাবালী প্রেসক্লাবের সদস্য  মোঃ জিয়াদ, সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমান, খোকন চন্দ্র দাশ, সুজিত বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোঃ নিজাম উদ্দিন। পরে অতিথিবৃন্দ ১০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মননা ক্রেস্ট প্রদান করেন।