• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ঘণ্টার ব্যবধানে সৈকতে আরেক মৃত ডলফিন

দখিনের সময়
প্রকাশিত মে ১১, ২০২১, ০২:৪৮ পূর্বাহ্ণ
১০ ঘণ্টার ব্যবধানে সৈকতে আরেক মৃত ডলফিন

দখিনের সময় ডেক্স:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ১০ ঘণ্টার ব্যবধানে ভেসে এসেছে আরেকটি মৃত ডলফিন। গত রোববার রাত ৯টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিমে ইসলামপুর দাখিল মাদরাসা সংলগ্ন সৈকতে ভেসে আসে এটি। মৃত ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট।

এর আগে গত রোববার বেলা ১১টার দিকে কুয়াকাটার লেম্বুরবন সংলগ্ন সমুদ্র সৈকতে ভেসে আসে ১০ ফুট লম্বা একটি মৃত ডলফিন। স্থানীয় জেলেরা মৎস্য বিভাগকে মৃত ডলফিনের খবর জানিয়েছেন। জেলে আনোয়ার মাঝি বলেন, ‘ভেসে আসা ৪ ফুট লম্বা ডলফিনের দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে জেলেদের জালে আটকে ডলফিন মারা গেছে।’

এর আগেও বিভিন্ন সময় বেশ কয়েকটি মৃত ডলফিন ও তিমি সৈকতে ভেসে আসে। তবে কী কারণে এসব ডলফিন মারা যাচ্ছে তা নিশ্চিত করতে পারেনি মৎস্য বিভাগ।