• ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখাই সরকারের লক্ষ্য: ফখরুল

দখিনের সময়
প্রকাশিত মে ১১, ২০২১, ১২:৫২ অপরাহ্ণ
খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখাই সরকারের লক্ষ্য: ফখরুল
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখা এবং বিএনপিকে নিশ্চিহ্ন করাই সরকারের লক্ষ্য। আজ মঙ্গলবার (১১মে) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ।

মির্জা ফখরুল বলেন, বিচার ব্যবস্থায় দ্বৈত নীতির কারণেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামিন পাননি। রোগীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে শুরু থেকেই সংযতভাবে কথা বলা হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।