• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য জনগণ অনন্তকাল অপেক্ষা করবে না: গয়েশ্বর চন্দ্র

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৪, ১৮:৪৮ অপরাহ্ণ
নির্বাচনের জন্য জনগণ অনন্তকাল অপেক্ষা করবে না: গয়েশ্বর চন্দ্র
দখিনের সময় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণ নির্বাচনের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না। তিনি বলেন, সরকার মূল ইস্যু থেকে সরে এসেছে। মূল ইস্যু বাদ দিয়ে অন্তর্র্বতী সরকার অন্যান্য ইস্যু নিয়ে কাজ করছে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে এক পরিচিতি সভায় এসব কথা বলেনগয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সবকিছু নিয়ে কাজ করতে চাইলে কোনোটাই সফল হবে না। নতুন নতুন সংস্কারের প্রয়োজন নেই। তিনি বলেন, বিএনপির ৩১ দফায় সংস্কারের রূপরেখা রয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার হতে হবে। রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদদেরই সমাধান করা দরকার। এ সময় অন্তর্র্বতীকালীন সরকারের কারও কারও কথায় শঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায়  আরও বলেন, খালেদা জিয়া নির্যাতনের শিকার হয়েছেন। ওয়ান ইলেভেনের বিরাজনীতিকরণের চক্রান্ত এখনও চলমান রয়েছে। কাউকে বিতাড়িত করে নয় রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হয়। রাজনীতিকে আদালতে টেনে নিয়ে যাওয়ার কালচার চলছে বলেও অভিযোগ করেন তিনি। অন্তর্র্বতী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, শুধুমাত্র ছাত্ররা আপনাদের ক্ষমতায় আনেনি। এই সরকার সবার আন্দোলনের ফসল।