• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সনাতন ধর্মের লোকদের নিয়ে রাস্তায় নামছে আওয়ামী লীগ: অলি আহমদ

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ২১:৩৭ অপরাহ্ণ
সনাতন ধর্মের লোকদের নিয়ে রাস্তায় নামছে আওয়ামী লীগ: অলি আহমদ
দখিনের সময় ডেস্ক:
লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, একটি রাজনৈতিক দল পারলে কালই ক্ষমতায় বসতে চায়। ক্ষমতায় আসলে আত্মীয়-স্বজন পরিচয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে তারা। তিনি বলেন, কর্নেল (অব.) অলি আহমদ অভিযোগ করেন, সনাতন ধর্মের লোকদের নিয়ে রাস্তায় নামছে আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ না থাকায় তারা আবার কথা বলা শুরু করেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার সব কাজে বাধা হয়ে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অপসারণ অপরিহার্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। এলডিপি সভাপতি বলেন, রাষ্ট্রপতি হচ্ছেন শেখ হাসিনার মাথা, তাই এটাই সরকারের জন্য বড় বাধা। রাষ্ট্রপতিকে অপসারণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।