• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আতাউর রহমান খানের লেজ কাটা হয়েছে গোড়া ঠেকিয়ে!

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৭, ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ণ
আতাউর রহমান খানের লেজ কাটা হয়েছে গোড়া ঠেকিয়ে!

আতাউর রহমান খানের সঙ্গে আলম রায়হান, ১৯৮৪ সাল

আলম রায়হান
চীনা গল্পটি বলে কাজী জাফর উঠে দাঁড়ালেন। আমাকে উদ্দেশ্য করে বললেন, ‘এই ছেলে তুমি মিষ্টি খাও।’ অবশ্য, এ কম্ম আমি আগেই করেছি চীনা গল্প শোনার চেয়ে বেশ মনোযোগ সহকারে। হয়তো এটি লক্ষ করেই তিনি এ কথা বলেছিলেন। এক ধরনের মমতাবোধ থেকে হয়তো। রাজনীতিকের চোখ এবং পর্যবেক্ষণ ক্ষমতা দীর্ঘ পথচলায় অর্জিত হয়!
রিকশায় উঠে ইব্রাহিম ভাইকে বললাম, জাফর ভাই কী বললেন? কোনো আগামাথাই তো বুঝলাম না! কোনো উত্তর না দিয়ে ইব্রাহিম ভাই স্বভাবসুলভ একটু হাসির ভাব করলেন। সবসময়ই তার হাসিই ছিল অনেকটা মোনালিসার মতো। আমার সন্দেহ হলো, হয়তো তিনি নিজেই কিছু বোঝেননি। আমার মতো নবীনকে আর কী বোঝাবেন! কিন্তু দুদিন পর আমার ভুলের ওপর বজ্রপাতের মতো ঘটনা ঘটল।
দৈনিক ইত্তেফাক আমার দিকে এগিয়ে দিয়ে ইব্রাহিম ভাই বললেন, ‘এইবার চীনা গল্পের মাজেজা বুঝলা, বরিশাইল্লা?’
দেখলাম, জেনারেল এরশাদের দলে কাজী জাফর আহমেদের যোগদানের খবর। আবার যেনতেন যোগদান নয়। একেবারে নিজের দল বিলুপ্ত করে যোগদান। নিজের মস্তক কেটে দেবতার চরণে নৈবেদ্য দেওয়ার মতো। তাৎক্ষণিকভাবে মনে পড়ল, ফাঁদে পড়া শিয়ালের লেজ কেটে প্রাণ বাঁচানোর গল্পটি। সবাই জানেন, রাজনীতিকদের লেজ কাটার ক্ষেত্রে জেনারেল এরশাদ সর্বোচ্চ দক্ষতা দেখিয়েছেন। আর এর মনুমেন্ট হয়ে আছেন আতাউর রহমান খান। বলা হয়, তার লেজ কাটা হয়েছে একেবারে গোড়া ঠেকিয়ে।
লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক
# দৈনিক কালবেলায় প্রকাশিত, ৪/৭/২০২৫, শিরোনাম, ‘সান্ত্বনা খোঁজার অবকাশ কোথায়!