বর্ণাঢ্য আয়োজনে বরিশালে উদযাপিত হয়েছে দৈনিক কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার(১৬ অকোটাবর) সকালে পত্রিকাটির বরিশাল অফিসের আয়োজনে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক, সামাজিক, সামাজিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিণত হয় প্রেসক্লাব প্রাঙ্গণ।
অনুষ্ঠানের শুরুতে কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুননেছা বেগম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু এবং দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা দৈনিক কালবেলার সাফল্য এবং কালবেলার বরিশাল ব্যুরো প্রধান মরহুম আরিফিন তুষারের স্মৃতিচারণ ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়। জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ বলেন, সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করে। আশা করছি আগামীতে কালবেলা তাদের বস্তনিষ্ঠতা অব্যাহত রাখবে। দেশ এবং গণতন্ত্রের কথা বলবে।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু বলেন, বর্তমানে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এর মধ্যেও কালবেলা বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। আমি কালবেলা পরিবারের সাফল্য কামনা করছি।
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুননেছা বেগম বলেন, ‘কালবেলা’ ব্যাতিক্রমী একটি সংবাদপত্র। অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কালবেলা। আগামীতেও তারা তাদের এ ধারা অব্যাহত রাখবে বলে আমি প্রত্যাশা করছি।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, কালবেলা মাল্টিমিডিয়া বিভাগ খুল অল্প সময়েই এগিয়ে গেছে। সেই সাথে অনলাইনেও তাদের সফলতা রয়েছে। এই দুটি প্লাটফর্মের ন্যায় কালবেলা পত্রিকাটিও আরও ভালো করবে বলে আমরা আশাবাদী।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ‘মরহুম আরিফিন তুষারের স্মৃতি বিজারিত কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরিফিন তুষারকে গভীরভাবে স্মরণ করছি। আমরা কালবেলা পত্রিকার মাধ্যমে সমাজের অসংগতি জানতে পারি। আমরা রাজনীতিবিদরাও সংবাদপত্রের ওপর নির্ভরশীল। এদের মাধ্যমে আমরা সঠিক তথ্যটি জানতে পারি। অনেক সময় সঠিক তথ্যের অভাবে ভূল ম্যাসেজটি চলে যায়, এজন্য সবাই খেয়াল রাখবেন বলে আমি প্রত্যাশা করছি।
মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, কালবেলা সত্যের কথা বলে, দেশের কথা বলে। বিগত দিনের মতো আগামী দিনেও জনগণের ভোটাধিকার এর কথা বলবে ‘কালবেলা’ এই প্রত্যাশা করি। আমি কালবেলার উত্তোরোত্তর সাফল্য কামনা করছি।
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আল মামুনের সঞ্চালনায় এবং কালবেলার বরিশাল প্রতিনিধি খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- কালবেলার বরিশাল ব্যুরোর মাতা রজিনা হোসেন, সহধর্মিণী সানজিদা তুষার, বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন, কমল সেশনগুপ্ত, গোপাল সরকার, কাওসার হোসেন রানা, সুমন চৌধুরী, খান রফিক, আজকের বার্তার সম্পাদক কাজী রাব্বি, সিনিয়র সাংবাদিক জিয়াউদ্দিন বাবু, শাহিন হাসান, শাহিন সুমন, রিপন হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কালবেলার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম কুমার দাস, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ইউসফ আলী সৈকত, গৌরনদী প্রতিনিধি মো. হাসান মাহমুদ, আগৈলঝাড়া প্রতিনিধি বরুণ কুমার বাড়ৈ, বানারীপাড়া প্রতিনিধি মো. সুজন মোল্লা, হিজলা উপজেলা প্রতিনিধি গাজী মো. ইমরান হোসাইন ও মুলাদী প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রবিন।
We use cookies on our website to give you the most relevant experience by remembering your preferences and repeat visits. By clicking “Accept”, you consent to the use of ALL the cookies.
This website uses cookies to improve your experience while you navigate through the website. Out of these, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. We also use third-party cookies that help us analyze and understand how you use this website. These cookies will be stored in your browser only with your consent. You also have the option to opt-out of these cookies. But opting out of some of these cookies may affect your browsing experience.
Necessary cookies are absolutely essential for the website to function properly. These cookies ensure basic functionalities and security features of the website, anonymously.
Cookie
Duration
Description
cookielawinfo-checbox-analytics
11 months
This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Analytics".
cookielawinfo-checbox-functional
11 months
The cookie is set by GDPR cookie consent to record the user consent for the cookies in the category "Functional".
cookielawinfo-checbox-others
11 months
This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Other.
cookielawinfo-checkbox-necessary
11 months
This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookies is used to store the user consent for the cookies in the category "Necessary".
cookielawinfo-checkbox-performance
11 months
This cookie is set by GDPR Cookie Consent plugin. The cookie is used to store the user consent for the cookies in the category "Performance".
viewed_cookie_policy
11 months
The cookie is set by the GDPR Cookie Consent plugin and is used to store whether or not user has consented to the use of cookies. It does not store any personal data.
Functional cookies help to perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collect feedbacks, and other third-party features.
Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.
Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics the number of visitors, bounce rate, traffic source, etc.
Advertisement cookies are used to provide visitors with relevant ads and marketing campaigns. These cookies track visitors across websites and collect information to provide customized ads.