• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ৭০ বছর বয়সী চা দোকানদারকে কুপিয়ে হত্যা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫, ১৭:৩১ অপরাহ্ণ
পিরোজপুরে ৭০ বছর বয়সী চা দোকানদারকে কুপিয়ে হত্যা
দখিনের সময় ডেস্ক:
পিরোজপুরের মঠবাড়িয়ায় আলম হাওলাদার (৭০) নামের এক চা দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৯ অক্টোবর) রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে। মঠবাড়িয়া থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
‎নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ধারণা করা হচ্ছে দোকানের বকেয়া টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে।
‎নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার বলেন, পাওনা টাকা চাওয়ার জন্য আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে অনেক দিন ঝগড়া হয়েছে। গতকাল বড় শৌলা এলাকার সোনা উদ্দিনের বাড়ির সামনে রাতে এ ঘটনা ঘটে। আমি বাবার হত্যার বিচার চাই।
‎মঠবাড়িয়া থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, এ ঘটনায় রাতেই তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।