• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার বোরহানউদ্দিনে ১২ জেলের জরিমানা

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫, ১৬:৪৬ অপরাহ্ণ
ভোলার বোরহানউদ্দিনে ১২ জেলের জরিমানা
গাজী তাহের লিটন, ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীর কাচারির খালে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান-উজ্জামান। সোমবার (২০ অক্টোবর) অভিযানকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় ১২ জন জেলেকে প্রত্যেককে ৫ হাজার করে মোট ৬০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এছাড়া অপ্রাপ্তবয়স্ক ৭ জন জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অভিযানে ২০ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে বোরহানউদ্দিন উপজেলার মাদরাসাতুল মদিনাহ আল অ্যারাবিয়া লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত ১০,০০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। নিষেধাজ্ঞাকালীন সময়ে নদীতে মা ইলিশ নিধন থেকে সকলকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযানে সিনিয়র মৎস্য কর্মকর্তা, নৌপুলিশ ও বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।