• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলেন ভোলার মাহবুবুর রহমান

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২৫, ১৬:৫৫ অপরাহ্ণ
ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হলেন ভোলার মাহবুবুর রহমান
গাজী তাহের লিটন, ভোলা:
মঙ্গলবার (২৮ অক্টোবর) ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাবের (World Journalists Club) প্রেসিডেন্ট ইকবাল আলমগীর স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
মাহবুবুর রহমানের জন্ম বাংলাদেশের ভোলা জেলায়। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রসায়নে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন। তারপর ১৯৮৪ সালে অষ্ট্রিয়ার রাজধানি ভিয়েনায় পাড়ি জমান। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহ ছিলেন। তিনি ১৯৮৯ সাল থেকে ইউরোপের সাংবাদিকতায় সক্রিয়ভাবে যুক্ত হন। প্রায় চার দশক ধরে তিনি বাংলাদেশি সাংবাদিকতার পরিচিত মুখ।
বর্তমানে তিনি অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পত্রিকাটি অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালের তথ্য বিভাগে নিবন্ধন করা। সংগঠন ও নেতৃত্বের ক্ষেত্রেও তিনি অনন্য। তিনি বর্তমানে European Bangla Journalists Association (EBJA)-এর প্রধান উপদেষ্টা । এছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং অতীতে All European Bangla Press Club এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর নেতৃত্ব ইউরোপ প্রবাসী সাংবাদিক সমাজে ঐক্য, দক্ষতা এবং শক্তিশালী যোগাযোগ তৈরি করেছে। প্রবাসে থেকেও মাতৃভূমি বাংলাদেশের প্রতি তাঁর টান এবং দায়িত্বশীলতা সত্যিই প্রশংসনীয়। প্রবাসী বাংলাদেশি সমাজকে একত্রিত করা, দেশের মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রাখা এবং সাংবাদিকতার মাধ্যমে সত্য ও দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেওয়াই তাঁর জীবনের মূল লক্ষ্য।
মাহবুবুর রহমান এর দীর্ঘদিনের নিরলস শ্রম, সততা, নেতৃত্ব ও সাংবাদিকতার প্রতি অনুরাগের এক গৌরবময় স্বীকৃতি। এ ব্যাপরে ইউরো বাংলা টাইমস পরিবারের পক্ষ থেকে  এডিটর ইন চীফ মাহাবুবুর রহমান কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।