• ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচিত হলে এলাকার জন-আকাঙ্ক্ষা পূরণ করা হবে – হাফিজ ইব্রাহিম

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ণ
নির্বাচিত হলে এলাকার জন-আকাঙ্ক্ষা পূরণ করা হবে – হাফিজ ইব্রাহিম
সংবাদটি শেয়ার করুন...

গাজী তাহের লিটন, ভোলা

বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বলেছেন, “নির্বাচিত হলে এলাকার জন-আকাঙ্ক্ষা পূরণ করা হবে।  ভোলা-বরিশাল সেতু নির্মাণ,ভোলায় মেডিকেল কলেজ স্থাপন,গৃহস্থালী কাজে আমাদের গ্যাস ক্ষেত্রের গ্যাস এলাকার মানুষের ঘরে পৌঁছে দেয়ার জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে।  ইতোধ্যেই আপনারা রাষ্ট্রনায়ক তারেক রহমানের ভোলা-বরিশাল সেতু নির্মানের ঘোষণার কথা শুনেছেন।”

সোমবার (৯  ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,“জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। ভোলা-২ আসনের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই।”

বোরহানউদ্দিন উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাফরুজা সুলতানার সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক মাহফুজুর রহমান, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, উপজেলা বিএনপি’র উপদেষ্টা আল এমরান খোকন,দৈনিক খবর পত্রের সম্পাদক ব্যারিস্টার মারুফ ইব্রাহীম আকাশ,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খাঁন, আহবায়ক শহিদুল আলম নাছিম,সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম প্রমুখ।