• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকলের নিরাপত্তার জন্য কার্যকর লকডাউনের উপর গুরুত্বারোপ মেয়র সাদিকের

দখিনের সময়
প্রকাশিত জুন ২৬, ২০২১, ২৩:৪২ অপরাহ্ণ
সকলের নিরাপত্তার জন্য কার্যকর লকডাউনের উপর গুরুত্বারোপ মেয়র সাদিকের

স্টাফ রিপোর্টার:

সকলের নিরাপত্তার জন্য কার্যকর লকডাইনের উপর গুরুত্বারোপ করেছের বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। আজ শনিবার(২৬জুন) বরিশাল নগরির বিভিন্ন পেশার প্রতিনিধি এবং প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন বিসিসি মেয়র।  মেয়র বলেন, কেবল মুখেমুখে লকডাউন করলে হবে না।

আজ বিকেলে বরিশাল ক্লাবে এ মতবিনিয় সভায় বরিশালের সকল পেশার প্রতিনিধিরা যোগদেন। অনুষ্ঠানে ভারসুয়াললী যুক্ত হন বরিশাল বিভাগ ও জেলার কর্মকর্তারা। সভায় মেয়র জানান, সরকারী সিদ্ধান্ত অনুসারে বিস্তারিত করনীয় রোববার(২৭জুন) সকাল ১১টায় সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।