• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেমন চলছে বরিশালে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২, ২০২১, ১৩:১৩ অপরাহ্ণ
যেমন চলছে বরিশালে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন

কাজী হাফিজ
মহামারী করোনা ভাইরাসের ঊর্দ্বগতি রোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন চলছে । বরিশালে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো আজও মাঠে রয়েছে পুলিশ।
বরিশাল শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীকে টহল দিতে দেখা গেছে। এ ছাড়াও নথুল্লাবাদ, চৌমাথা, রুপাতলীসহ শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।

দ্বিতীয় দিনে হাতেম আলী কলেজ চৌমাথা

সড়কে কিছু রিকশা এবং মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে । জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে বিধি নিষেধ অনুযায়ী প্রয়োজনীয় কাজ থাকলে তাদেরকে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া প্রস্তুত রয়েছে ভ্রাম্যমাণ আদালত।

টহল দিচ্ছেন পুলিশ বাহিনির সদস্যরা

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কাঁচাবাজার গুলোতে আজ সকালে লোকজনের কিছুটা উপস্থিতি ছিল। ছুটির দিন সকালে নগরবাসীরা অনেকেই বাজার করে থাকেন।