• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানী মডেলের রহস্যজনক মৃত্যু

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১২, ২০২১, ১৯:৫২ অপরাহ্ণ
পাকিস্তানী মডেলের রহস্যজনক মৃত্যু

দখিনের সময় ডেস্ক:

রহস্যজনক মৃত্যু হয়েছে পাকিস্তানী এক মডেলের। লাহোরে নিজ বাসা থেকে এক মডেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই মডেলের নাম নায়েব নাদিম। প্রাথমিক তথ্য বিবরণীর বরাতে জানা গেছে, ২৯ বছর বয়সী নায়েব নাদিমের বাথরুমের জানালা ভাঙা ছিল। তার গায়ে পোশাক ছিল না।

অভিযোগে মডেল নায়েব নাদিমের ভাই মোহাম্মদ আলী বলেছেন, ৯ জুলাই মধ্যরাতে বোনের বাসায় গিয়ে তার মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। গলায় আঘাতের চিহ্ন ছিল। তিনি বোনের হত্যাকারীর বিচার দাবি করেছেন। পুলিশ বলছে, স্থানীয় পুলিশ কর্মকর্তা নায়ের নিসার বলেছেন, ওই মডেলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলা ধারনা করা হচ্ছে।  বিস্তারিত ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর বলা যাবে।