• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানি হামলায় আখুন্দজাদা নিহত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৪:৩৪ অপরাহ্ণ
পাকিস্তানি হামলায় আখুন্দজাদা নিহত
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
পাকিস্তানের সামরিক অভিযানে আফগানিস্তানের তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন—এমন দাবি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
আফগানিস্তানের হামলার জবাবে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল-হক’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে বলে জানানো হয়। পাকিস্তানের দাবি, এ অভিযানে অন্তত ১৩৩ জন তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। এর মধ্যেই আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট) এক পোস্টে জানায়, কাবুলে তালেবান সদরদপ্তর লক্ষ্য করে পাকিস্তানি বিমান বাহিনীর হামলায় হিবাতুল্লাহ আখুন্দজাদাসহ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ওসিন্ট ইউরোপ এ দাবি প্রকাশ করে।
তবে তালেবান সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তান পাল্টা দাবি করেছে, পাকিস্তানের হামলায় তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি; বরং তাদের হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর হিবাতুল্লাহ আখুন্দজাদা তালেবান সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন। সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী দাবির কারণে বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গেছে।