• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ১৪:৩৮ অপরাহ্ণ
খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা
সংবাদটি শেয়ার করুন...

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার খবর নিশ্চিত হওয়ার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সবচেয়ে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের সামনে, যেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানে ১০ জন প্রাণ হারান এবং অন্তত ৯৬ জন আহত হন। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দিতে থাকলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় একটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। উত্তরের একটি শহরে সহিংসতায় আরও ১১ জন নিহত হন; সেখানে জাতিসংঘের একটি কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রাজধানী ইসলামাবাদে হাজারো মানুষ রেড জোনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত এবং কয়েকজন আহত হন। লাহোরে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটের বাইরে এবং পেশোয়ার প্রেস ক্লাবের সামনে শত শত মানুষ সমাবেশ করে প্রতিবাদ জানান।

পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব সরকার ও ইসলামাবাদ প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে, যার ফলে জনসমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। দেশজুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।