• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলের ৫ শিশু নিহত

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৭:১৬ অপরাহ্ণ
ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলের ৫ শিশু নিহত

ছবি : সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলা হয়েছে এতে পাঁচজন শিক্ষার্থী নিহত হয়েছে এমনটা জানিয়েছে, ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ।  তবে কোনো আহতের খবর পাওয়া যায়নি

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালায়। এরপর ইরানের পূর্ব ও পশ্চিমাঅঞ্চলসহ তেহরানের প্রাণকেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ধোঁয়া উড়তে দেখা গেছে।

তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। হামলার সময় বিদ্যালয়ে ঠিক কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন জুড়ে অবস্থিত বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।