• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের দিকে ইরানের পাল্টা হামলা

দখিনের সময়
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৪:৪২ অপরাহ্ণ
ইসরায়েলের দিকে ইরানের পাল্টা হামলা
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনা দ্রুত পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিচ্ছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানসহ ইরানের পাঁচটি প্রধান শহরে ক্ষেপণাস্ত্র হামলার খবর প্রকাশের পর তেহরান ‘কঠোর জবাব’-এর ঘোষণা দেয়। এর পরপরই ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দিকে একযোগে ক্ষেপণাস্ত্র ছোড়ে। Israel Defense Forces (আইডিএফ) জানায়, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় শনাক্ত হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান বাহিনী সক্রিয় রয়েছে। সারা দেশে সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আইডিএফ সতর্ক করে জানায়, প্রতিরক্ষা ব্যবস্থা শতভাগ নির্ভুল নয়—তাই প্রাণহানি এড়াতে নির্দেশনা মেনে চলা জরুরি। তেল আবিবসহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বলেছেন, এটি কেবল পাল্টা অভিযানের শুরু। তেহরানের গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্য করে হামলার জবাবে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে। ইরান সাময়িকভাবে তাদের আকাশসীমা বেসামরিক উড়োজাহাজের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং প্রতিবেশী দেশগুলোকে সংঘাতে জড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এদিকে পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের উপস্থিতি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে; পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।