• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বিধিনিষেধ অমান্য করায় তিন দিনে গ্রেপ্তার ১৩৭৩

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৬, ২০২১, ০৩:৩৭ পূর্বাহ্ণ
রাজধানীতে বিধিনিষেধ অমান্য করায় তিন দিনে গ্রেপ্তার ১৩৭৩

দখিনের সময় ডেস্ক ।

করোনা বর্তমান সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ চলাকালে বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে তিন দিনে মোট গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩৭৩ জন।

রোববার (২৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, তৃতীয় দিন ৫৮৭ জন, দ্বিতীয় দিনে ৩৮৩ জন, প্রথম দিনে ৪০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৫২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১২ লাখ ৭২ হাজার টাকা।

তিনি আরও বলেন, সরকার দেওয়া দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে তৃতীয় দিনে রাজধানীজুড়ে সক্রিয় আছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ২৩৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়।