• ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৩ বছরের শিশুসহ ইজিবাইক চালক উধাও

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
৩ বছরের শিশুসহ ইজিবাইক চালক উধাও
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর মুগদা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এক তিন বছরের শিশুকে নিয়ে পালিয়ে গিয়েছে ইজিবাইক চালক। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। শিশুর মা সুমাইয়া আক্তার মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং তার সন্তান হিসান রহমানের সন্ধান চেয়েছেন।
মায়ের ভাষ্য অনুযায়ী, তিনি দক্ষিণগাঁও এলাকার ৬ নম্বর রোডের একটি ভাড়া বাসায় থাকেন। স্বামী প্রবাসে থাকায় সন্তানকে নিয়েই তিনি হাসপাতালে এসেছিলেন। দুপুরে শিশুকে ইজিবাইকের সিটে বসিয়ে সামনের দোকান থেকে পানির বোতল কিনতে গিয়ে ফিরলে দেখেন, ইজিবাইকটি নেই। পরে তিনি জানতে পারেন, চালক শিশুসহ ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে। শিশুর মামা আজিজুর রহমান জানিয়েছেন, ঘটনাটি মুহূর্তের মধ্যে ঘটেছে এবং আশেপাশের এলাকার খোঁজাখুঁজি চালানো হয়েছে।
মুগদা থানার ওসি মুহাম্মদ এমদাদুল ইসলাম তৈয়ব বলেন, ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করা হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, মা সামনের দোকান থেকে পানি কিনতে গিয়েছিলেন, কিন্তু ইজিবাইক চালক দ্রুত গাড়ি নিয়ে চলে গেছেন। যদিও চালকের ছবি অস্পষ্ট। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ঢাকার সব থানায় এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।