• ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিধি-নিষেধ অমান্য করায় রাজধানীতে আটক ৫৫৫

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৮, ২০২১, ০৩:৩৮ পূর্বাহ্ণ
বিধি-নিষেধ অমান্য করায় রাজধানীতে আটক ৫৫৫

দখিনের সময় ডেস্ক ।।

কঠোর বিধি-নিষেধ অমান্য করায় মঙ্গলবার (২৭ জুলাই) রাজধানীতে ৫৫৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এছাড়াও বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে অভিযানে তাদের আটক ও জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, কঠোর বিধি-নিষেধের পঞ্চম দিনে ডিএমপির ৮টি বিভাগে একযোগে অভিযান চালানো হয়। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৫৫৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩৬ জনকে ৪ লাখ ৮৩ হাজার ৯৭৫ টাকা জরিমানা করা হয়েছে।

পঞ্চমদিন বিধি-নিষেধ অমান্য করায় ৪৯৭ টি গাড়িকে ১১ লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ। আগামী ৫ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচলানা করা হবে।