• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় লকডাউনের ষষ্ঠ দিনে গ্রেপ্তার ৫৬২

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৯, ২০২১, ০৪:৪১ পূর্বাহ্ণ
ঢাকায় লকডাউনের ষষ্ঠ দিনে গ্রেপ্তার ৫৬২

দখিনের সময় ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমণ কমাতে সরকারের ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করায় ষষ্ঠ দিনে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানা চালিয়ে গ্রেপ্তার ও জরিমানা করা হয়।

বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি ডিএমপির। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৪৮৯ গাড়ির বিপরীতে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে।